🔴 ব্রেকিং
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

জুম'আর নামাজ । জুমআর নামাযের নিয়ত । জুমআর নামাযের পদ্ধতি । জুময়ার নামাজ কার উপর ফরজ

 আসসালামু আলাইকুম

প্রিয় মুসলিম ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন আর্টিকেলে ।

আজকের আর্টিকেলের বিষয় :

জুময়ার নামাজ কি 

জুময়ার নামাজ কার উপর ফরজ 

জুময়ার নামাজ কার উপর ফরজ নয়

জুময়ার নামাজের নিয়ত ও বাংলা উচ্চারণ সহ


এইছিল শিরোনাম এবার নিছে বিস্তারিত ।

আশা করি সকলে পড়বেন সম্পূর্ণ আর্টিকেলটি ।

জুময়ার নামাজের নিয়ত । জুমআর নামাযের পদ্ধতি
জুময়ার নামাজ কার উপর ফরজ 



জুময়ার নামাজ কি


জুমার নামাজ (আরবি: صَلَاة ٱلْجُمُعَة‎‎ সালাত আল-জুমুআহ, "শুক্রবারের সালাত") ইসলামের অন্যতম একটি নামাজ। جُمُعَة (জুমুআহ) শব্দটি আরবী । এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া । যেহেতু, সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন-মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামায়াতের সাথে সে দিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরযরূপে আদায় করে, সে জন্য এই নামাজকে "জুমার নামাজ" বলা হয়।


জুমার নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত


নিম্নোক্ত শর্তগুলো পূর্ণরূপে পাওয়া গেলে জুমা ফরজ হবে 

'

১. পূরুষ হওয়া, মহিলার উপর জুমা ফরজ নয় ।

২. স্বাধীন হওয়া , দাসের উপর জুমা ফরজ নয়

৩. শহরের বা শহরের হুকুমে পড়ে এমন স্থানের মুকিম হওয়া

৪. সুস্থ্য হওয়া, রুগ্ন ব্যাক্তির উপর জুমা ফরজ নয়

৫. নিরাপদ হওয়া, জুলুম অত্যাচারের ভয় থাকলে তার উপর জুমা ফরজ নয়

৬. দৃষ্টি শক্তি থাকা, অন্ধের উপর জুমা ফরজ নয়

৭. হাটা চলার শক্তি থাকা, চলা-ফিরায় অক্ষম ব্যাক্তির উপর জুমা ফরজ নয়

'

যাদের উপর জুমা ফরজ/ওয়াজিব নয়, তারা আদায় করলেও শুদ্ধ হবে, জোহরের নামাজ আদায় করতে হবে না। বরং তাদের জন্য জুমা মোস্তাহাব। 

'

মহিলাগণ ঘরের মধ্যে জোহরের নামাজ আদায় করবে, তারা জুমায় উপস্থিত হওয়া নিষেধ। 

الفقه الميسر.



জুম’আর নামাজের নিয়ত বাংলা উচ্চারণ ও অর্থসহ


আরো পড়ুন > আশুরা কত তারিখে - আশুরার রোজার ফজিলত 

জুময়ার নামাজ কত রাকাত 



শুক্রবার পবিএ জুমা’র দিন তথা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন । এই দিনে যোহরের নামাযের পরিবর্তে দুই রাকাত জুমার নামায আদায় করা মুসলমানদের জন্য ফরজ। অন্য নামায যারা পড়ে না তারাও জুমার নামায পড়ে থাকেন। তাই হয়তো অনেকেরই অজানা আসলে জুমার নামায কতো রাকাত পড়া উচিত। চলুন জেনে নেই জুমার নামাজের রাকাত সংখ্যাঃ


দুই-রাকাত তাহিয়্যাতুল অযু

দুই-রাকাত দুখুলুল মাসজিদ

চার-রাকাত কাবলাল জুমআ

দুই-রাকাত ফরয

চার রাকাত বা'দাল জুম'আ

দুই-রাকাত সুন্নাতুল ওয়াক্ত



জুময়ার নামাজের স্পেশাল আমল 


জুময়ার  নামাজ পড়ার নিয়ম 


জুমার নামাজে দুই রাকাত ফরজ রয়েছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে চার রাকাত কাবলাল জুমা এবং পরে চার রাকাত বাদাল জুমা (সুন্নত নামাজ) আদায় করতে হয়। জোহরের নামাজের মতো ব্যক্তি চাইলে এসময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারে। তবে এসকল নফল নামাজ জুমার অংশ হিসেবে পড়া হয় না এবং তা আবশ্যকীয়ও নয় বরং ব্যক্তি তা স্বেচ্ছায় করতে পারে এবং না করলে তার দোষ হয় না।


জুমার নামাজ জামাতের সাথে আদায় করা আবশ্যিক এবং তা একাকী আদায় করার নিয়ম নেই। কুরআনে জুমার নামাজের সময় হলে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতি তাগিদ দেয়া হয়েছে[৪]। তবে কোনো ব্যক্তি যদি যুক্তিসঙ্গত কারণবশত (যেমন খুব অসুস্থ ব্যক্তি) জুমা আদায় করতে না পারে তবে তার ক্ষেত্রে জোহরের নামাজ আদায় করা নিয়ম। তাছাড়া কিছু ক্ষেত্রে সুস্থ ব্যক্তির উপর, যেমন ভ্রমণকারী (মুসাফির) অবস্থায় জুমার আবশ্যকতা থাকে না এবং সেক্ষেত্রে জোহরের নামাজ আদায় করলে তা গ্রহণীয় হয়। তবে ভ্রমণকারী চাইলে জুমা আদায় করতে পারে।


জুমআর নামাযের নিয়ত সমূহ



দুই-রাকাত তাহিয়্যাতুল অযু নামাজের নিয়ত


তাহিয়্যাতুল অযু নামাজের নিয়ত 

আরবি-উচ্চারণঃ


نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ التَّحِيَّةُ الْوُضُوْءِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ


তাহিয়্যাতুল অযু নামাজের নিয়ত বাংলা


অর্থ: আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই-রাকাত তাহিয়্যাতুল অযু নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার।



দুই-রাকাত দুখুলুল মাসজিদ নামাযের নিয়ত


আরবি-উচ্চারণঃ

দুখুলুল মাসজিদ নামাজের নিয়ত 


نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ الدُّخُوْلِ الْمَسْجِدِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ



দুখুলুল মাসজিদ নামাজের নিয়ত বাংলা


অর্থ: আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই-রাকাত দুখুলুল মাসজিদ নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার।



চার-রাকাত কাবলাল জুমআর নামাযের নিয়ত


আরবি-উচ্চারণঃ


نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ قَبْلَ الْجُمُعَةِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ




অর্থঃ আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চার রাকাত কাবলাল জুমা’ সুন্নাতে মুয়াক্কাদা নামাযের নিয়ত করলাম। আল্লাহু আকবার।



জুমআর দুই-রাকাত ফরয নামাযের নিয়ত 


আরবি-উচ্চারণঃ


نَوَايْتُ اَنْ اُسْقِطََ عَنْ ذِمَّتِىْ فَرْضُ الظُّهْرِ بِاَدَاءِ رَكْعَتَىْ صَلَوةِ الْجُمُعَةِِ فَرْضُ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ


সালাতুল জুময়ার ফরজ নামাজের নিয়ত 


অর্থঃ আমার উপর যোহরের ফরজ নামায আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কিবলামুখী হয়ে, জুমা’র দুই রাকাত ফরজ নামায আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবার।



চার রাকাত বা'দাল জুম'আর নামাযের নিয়ত


আরবি-উচ্চারণঃ


نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى اَرْبَعَ رَكَعَاتِ صَلَوةِ بَعْدَ الْجُمُعَةِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ




অর্থঃ আমি কিবলামুখী হয়ে আল্লাহ্‌র ওয়াস্তে চার রাকাত বা'দাল জুমা'র সুন্নাতে মুয়াক্কাদা নামাযের নিয়ত করলাম। আল্লাহু আকবার।



*** দুই-রাকাত সুন্নাতুল ওয়াক্তঃ


আরবি-উচ্চারণঃ


نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ الْوَقْتِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ




অর্থঃ আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই-রাকাত সুন্নাতুল ওয়াক্ত নামায আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার।






এই ছিল আজকের আর্টিকেল । সবাইকে পড়ার জন্য ধন্যবাদ ।


আরো পড়ুন : জুময়ার নামাজের বিশেষ আমল 

আরো পড়ুন : সুনামগঞ্জ এর ইতিহাস ঐতিহ্য 


Contact Form

JSON Variables

Tarunner konto - তারুণ্যের কন্ঠ

Search This Blog

Subscribe Us

Ad Space

Responsive Advertisement

#Advertisement

Latest

{getWidget} $results={3} $label={recent} $type={list2}

Labels

Labels

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Comments

{getWidget} $results={3} $label={comments} $type={list1}

Header Ads Widget

Responsive Advertisement

Popular Posts

দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম, application,2022

  দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম । আজকে আমরা দরখাস্ত লেখার নিয়ম শিখবো এবং । একটা শিখে কি করে অনেকগুলো দরখাস্ত বা আবেদন পত্র লেখা যায় সেই বিষয়ে আজকের লেখাটা ।  দরখাস্ত লেখার নিয়ম / পদ্ধতি  দরখাস্ত লেখার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর এই নির্দিষ্ট নিয়ম অনুসারে দরখাস্ত না  লিখলে দরখাস্ত বর্জন করা হয়। তাহলে চলুন জেনে নেই সঠিক দরখাস্ত লেখার নিয়মাবলী- প্রথমে সবার উপরে তারিখ লিখতে হয়।  এরপর প্রাপকের নাম, পদবী এবং ঠিকানা লিখতে হবে।  এর নিচে আপনার আবেদন এর বিষয় লিখতে হবে।  আবেদনের বিষয় আপনার আবেদনের মূল অংশ।  বিষয় লেখার নিচে জনাব/জনাবা শব্দটি লিখতে হয়। তবে বর্তমানে জনাবা লেখা হয় না। তা  জনাব লেখায় শ্রেয়।  এরপর আপনার আবেদনপত্রটি যে বিষয়ে লেখা হবে ঠিক সে বিষয়ে নিয়ে আপনার সংক্ষিপ্ত আকারে গঠনমূলকভাবে বর্ণনা করবেন।  আপনার সংক্ষিপ্ত বর্ণনা লেখার পর নিচে বিনীত/ইতি কথাটি লিখতে হয়। এরপর আপনার নাম অর্থাৎ আবেদনকারীর নাম ও ঠিকানা দিতে হবে।  এখন আপনার আবেদনপত্রটি একটি সুন্দর খামের মধ্যে রেখে প্রাপকের নিকট পাঠাতে হবে।  দরখাস্...

এপ্লিকেশন লেখার সহজ নিয়ম - ১ টি এপ্লিকেশন শিখে লেখুন ১০ টি এপ্লিকেশন ।

ইংরেজি এপ্লিকেশন লেখার নিয়ম English application format  সালামুআলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের আমার স্বপ্ন টোয়েন্টিফোরের নতুন একটি আর্টিকলে ।  একটি এপ্লিকেশন দিয়ে লেখুন অনেক এপ্লিকেশন । magic Application 2022 এপ্লিকেশন লেখার কৌশল  বন্ধুরা অনেকেই আছেন যে অনেক লেখাপড়া করার পরেও ইংরেজি এপ্লিকেশন অনেক সময় কমন পড়ে না,  অথবা অল্প সময়ে অনেক গুলো (application ) পড়ার সময়ে নেই এবং এবং শর্টকাট টেকনিক দিয়ে Application লিখতে চান তাদের জন্যই মূলত এই  Magic Application টি ।  নিয়ম টি ফলো করতে পারেন --ইনশাআল্লাহ কাজে আসবে । অন্য পোষ্ট : কাতার বিশ্বকাপ ফুটবল সময়সূচি ২০২২ ■ magic application একটি শিখে যতগুলো লিখতে পারবেন তা হলো: 1) Common room  2) Computer club  3)Debating Club 4) Canteen  5) Literacy club 6) Reading Room  7) Dharma stage 8) Hostel 9) Multimedia classroom 10) Language club  উপরের দেওয়া সব গুলো Application লিখতে পারবেন ।  তাই চলো দেরি না করে দেখে নেই নিয়মটি । অন্য পোষ্ট : সকল দেশের মোবাইল ফোনের কোড না...

ঈদুল আযহা । ঈদুল আযহা কত তারিখ 2022 । কোরবানির ঈদ কবে । ঈদূল আযহা 2022

 সুপ্রিয় ইসলামী দ্বীনি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আর্টিকেলে । ঈদুল আযহা কত তারিখে  সামনে আসছে ঈদ উল আযহার দিন অনেকে হয়তো জানে আর অনেকে হয়তো জানেনা ঈদুল আযহার তথা কোরবানির ঈদ কবে হবে । যারা জানেন না তাদেরকে অগ্রিম জানানোর জন্য আজকের পোস্টটি ।  আজকের  আর্টিকেল শিরোনাম : ঈদুল আযহা কী ? ঈদুল আযহা কত তারিখে কোরবানির ঈদ ২০২২ কবে হবে  ঈদুল আযহার নামাজের নিয়ম কানুন ঈদুল আযহার নামাজের নিয়ত ঈদুল আজহার নামাজের কিছু জ্ঞাতব্য  আশা করি আর্টিকেলটি পড়লে অনেককিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ঈদুল আযহা কী ? ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আযহার তথা কুরবানির ঈদ।   জিলহজ্ব মাসের ১০ তারিখ পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে আনন্দ ফুর্তি করা হয় তাকে ঈদুল আযহা বলা হয় । ঈদুল আযহা ২০২২ কত তারিখে  আপনারা হয়তো জানেন ঈদুল আযহার তথা কুরবানীর ঈদ উল ফিতরের প্রায় দুইমাস ১০ দিনপর জিলহজ্ব মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হয় । স...

Top News

সীমান্ত টাইমস
প্রচ্ছদসুনামগঞ্জজাতীয়সারাদেশআন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅপরাধশিক্ষালাইফস্টাইলফটোভিডিও